লস এঞ্জেলেস, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লস এঞ্জেলেসের কাছে বৃহস্পতিবার একটি বাড়িতে বড়দিনের সান্ধ্য উৎসব চলাকালে সান্তা ক্লসের পোশাক পরা এক ব্যক্তির বেপরোয়া গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। গুলিবর্ষণের পর ওই ব্যক্তি বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মৃতদেহগুলো মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়ায় সেগুলো সনাক্ত করা যায়নি। পুলিশ একথা জানিয়েছে।
লস এঞ্জেলসের ২৫ মাইল পূর্বে কোভিনার ওই বাড়িতে আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। হামলাকারী ৪৫ বছর বয়স্ক ব্র"স জেফারি পার্ডো হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। এ ঘটনার পর ব্র"স কাছাকাছি এলাকা সিলমারে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মহত্যা করেছে এবং তার মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুণিশ জানায়, ব্র"স বুধবার রাতে হাতবন্দুক এবং অগ্নিসংযোগের হাতিয়ার নিয়ে হামলা চালাতে আসে এবং বাড়িতে ঢোকামাত্র অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।
পুলিশ আরও জানায়, ব্র"সের সাবেক স্ত্রীর বাবা-মা ওই বাড়ির মালিক। বিয়ের একবছর পরই ব্র"সের সঙ্গে তার স্ত্রীর বিবাদপূর্ণ বিচ্ছেদ ঘটে। বৈবাহিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাড়িটিতে আগুন লেগে এবং গুলিতে ঠিক কতজন হতাহত হয়েছে পুলিশ তা জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৭ ঘ.
bdnews24