জেরুজালেম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলামার্ট বৃহস্পতিবার শেষবারের মতো হামাসকে রকেট হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। রকেট হামলা বন্ধ না হলে তিনি হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে হুঁশিয়ারি দেন।
একইসঙ্গে হামাস শাসকদের বয়কট করার জন্য ওলমার্ট গাজার ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান।
ওলমার্টের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অভিযানের স্পষ্ট ইঙ্গিত। অভিযান শুরু হলে উভয় পক্ষে বিপুল ক্ষয়ক্ষতি, জ্বালানি এবং মানবিক সংকট সৃষ্টি হতে পারে।
আল অ্যারাবিয়া টেলিভিশনকে ওলমার্ট বলেন, "যুদ্ধ ঘোষণার জন্য আমি এখানে আসিনি। তবে হামাসকে অবশ্যই থামতে হবে। এ পথেই সবকিছু ঠিকঠাক মতো চলবে।"
ওলমার্টের কার্যালয় থেকে ইস্যু করা বিবৃতিতে তিনি আরও বলেন, "হামাস এবং ইসলামিক জিহাদের বিরুদ্ধে হামলা চালাতে আমি দ্বিধা করব না। কিভাবে? তা এখুনি বিস্তারিতভাবে জানাব না।"
ওলমার্ট এতোদিন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েলিদের জোর দাবি প্রতিহত করে এসেছেন। কিন্তু স
bdnews24