২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা বৃহস্পতিবার ব্যাংকক বিমানবন্দর অবরোধকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ব্যাংকক, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা বৃহস্পতিবার ব্যাংকক বিমানবন্দর অবরোধকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। অক্সফোর্ড শিক্ষিত অর্থনীতিবীদ অভিসিতের সমালোচকরা বলছেন, সেনাবাহিনী এবং রাজপথের বিক্ষোভকারীদের সমর্থন নিয়েই তার দল ডেমোক্র্যাট পার্টি ক্ষমতায় এসেছে। তবে অভিসিৎ জানিয়েছেন, তিনি পুলিশকে আইন ভঙ্গকারী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এমনকি তারা ডেমোক্র্যাট সমর্থক হলেও তাদের গ্রেপ্তার করতে বলেছেন। রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনো হস্তক্ষেপ করা হবে না।" তিনি আরও বলেন, "আমি এর আগেও বিষয়টি পরিস্কার করে দিয়েছি, যদি কোনো এমপিও ওই বিক্ষোভে যোগ দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। এক্ষেত্রে এমপির সুবিধা কাজে লাগিয়ে তারা ছাড় পেয়ে যেতে পারে না।" সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ও তার পরবর্তী আরও দুটি সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন করেছে অনেক ডেমোক্র্যাট নেতা। এদের মধ্যে একজন ছিলেন, আন্দোলন-সংগ্রামের সংগঠক। প্রধানমন্ত্রী অভিসিৎ জানিয়েছেন, ব্যাংককের দুটি প্রধান বিমানবন্দরের সা