বাগদাদ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে রাজধানী বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার একটি রেস্তোরাঁয় গাড়িবোমা হামলায় ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এর কয়েকঘন্টা পরই আত্মঘাতী আরেকটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে আরও ৩ জন। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ ও শ্রমিকদের প্রাতঃরাশের সময় শিয়া জেলা শুলা'র রেস্তোরাঁয় প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে পুলিশসহ অন্যান্যরা হতাহত হয়। পুলিশ একথা জানায়।
এর কয়েক ঘন্টা পরই বাগদাদের ৫০ মাইল উত্তরপূর্বে মাকদাদিয়ায় মার্কিন সামরিক বাহিনীর টহল দলকে লক্ষ্য করে ২য় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত হওয়া ছাড়াও ১৪ জন আহত হয়েছে। বিস্ফোরণে কোনও মার্কিন সেনা নিহত হয়েছে কিনা তা খুঁজে দেখছে মার্কিন বাহিনী। পুলিশ একথা জানিয়েছে।
বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে ইরাকে জাতীয় ছুটির দিনে এ হামলার ঘটনা ঘটল।
ইরাকে স
bdnews24