২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে ১৯ জন নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপের যেপাতোরিয়ায় বুধবার রাতে এক অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ২৪ জন। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সিমফারোপোল, ইউক্রেন, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপের যেপাতোরিয়ায় বুধবার রাতে এক অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ২৪ জন। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ইউক্রেনের জরুরি সেবাদান মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচতলা ওই অ্যাপার্টমেন্ট ভবন থেকে ২০ জনকে জীবিত বের করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির এক মুখপাত্র। তিনি বলেন, "তবে অ্যাপর্টমেন্ট ভবনে রাখা অক্সিজেন অথবা এসিটিলেনের সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।" তিনি জানান, বিস্ফোরণের ফলে ভবনটিতে প্রায় ৩৫ জন আটকে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এদের খুঁজে বের করার চেষ্টা করছে। জরুরি সেবামন্ত্রী ভোলোদায়মির শান্দ্রা এর আগে ইউক্রেনের টিভি 'চ্যানেল ৫' এ জানান, ধ্বংসস্তুপের নীচে ৪০ থেকে ৮০ জন মানুষ চাপা পড়ে থাকতে পারে। কর্মকর্তরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ভবনের ইট, বালি পড়ে দুটি প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে গ্যাস বিস্ফোরণ একটি নৈমিত্তিক বিষয়। বিশেষকরে শীতের দিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৫ ঘ.