শ্রীনগর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-শাসিত কাশ্মীরে বুধবার বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে রাজ্যবিধানসভা নির্বাচনের সর্বশেষ দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
শ্রীনগরে পুলিশ বলেছে, তিনটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারগ্যাস ছুড়ে এর পাল্টা জবাব দেয়। সংঘর্ষে আহত হয় অন্ততপক্ষে ৯ বিক্ষোভকারী এবং দুই পুলিশ।
তবে কয়েকটি স্থানে সংঘর্ষ হলেও অন্যান্য জায়গায় ভোটগ্রহণ নির্বিঘে
bdnews24