জোহান্সবার্গ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকাকে দোষারোপ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু। তিনি এই ব্যর্থতাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের উত্তরাধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার নামান্তর বলে মন্তব্য করেন।
মুগাবে এবং বিরোধিদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই ১৫ সেপ্টেম্বরে ঐক্য সরকার গড়তে রাজি হন। কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রীপদগুলো নিয়ে বিরোধের কারণে ওই চুক্তি ভেস্তে যায়।
আফ্রিকায় দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা মুগাবে স
bdnews24