২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে লড়ছে ৬ হাজার শিশুযোদ্ধা : জাতিসংঘ

সুদানের সংঘাতময় দারফুর প্রদেশে বিদ্রোহী এবং সরকারি বাহিনী প্রায় ছয় হাজার শিশুকে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে। জাতিসংঘ সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

খার্তুম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের সংঘাতময় দারফুর প্রদেশে বিদ্রোহী এবং সরকারি বাহিনী প্রায় ছয় হাজার শিশুকে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে। জাতিসংঘ সোমবার একথা জানিয়েছে। সুদানে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রধান টেড ছাইবান জানিয়েছেন, শিশুযোদ্ধাদের অনেকের বয়স ১১ বছরের কাছাকাছি। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। যদিও সুদানের আইন এবং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী শিশুদের যোদ্ধা হিসেবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আছে। ছাইবান জানান, ইউনিসেফের কাছে প্রমাণ আছে, দারফুরের প্রধান বিদ্রোহী গ্র"প 'জাস্টিস অ্যান্ড ইক্যুয়ালিটি মুভমেন্ট' (জেইএম) এবং আবদেল ওয়াহেদ মোহামেদ আহমেদ আল-নূরের নেতৃত্বাধীন সুদান লিবারেশন আর্মিসহ সব বিদ্রোহী গ্র"প যোদ্ধা হিসেবে শিশুদের ব্যবহার করছে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, দারফুর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ এবং সরকার সমর্থিত বিদ্রোহীরাও ১৮ বছরের নিচের বয়সের শিশুদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে বলে জানান তিনি। ছাইবান বলেন, "সশস্ত্র সব বাহিনী এবং বিদ্রোহী গ্র"প শিশুদের যোদ্ধা হিসেবে ব্যবহার করছে। সব বাহিনীতেই ইউনিফর্ম পরিহিত শিশুদের যোদ্ধা হিসেবে অস্ত্র বহন করতে দেখেছি আমরা।" "১১ বছরের একটি শিশুকে যদি অস্ত্র নিয়ে ঘুরতে হয়, তাহলে সেটি তাদের জন্য খুবই অমানবিক।" বলেন, ছাইবান। তবে এ বিষয়ে মন্তব্য করার জন্য সেনাবাহিনী বা বিদ্রোহী গ্র"পগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। জাতিসংঘ সংস্থাগুলো ধারণা করছে, দারফুরে গত ছয় বছরের সংঘাতে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে অর্ধেকই শিশু বলে জানিয়েছে ইউনিসেফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৭ ঘ.