২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে সম্পর্কোন্নয়নে চীনের পাণ্ডা কূটনীতি

'তুয়ান তুয়ান' আর 'ইউয়ান ইউয়ান' মঙ্গলবার দক্ষিণ চীনের পার্বত্য প্রদেশ সিচুয়ানে তাদের আবাসস্থল ছেড়ে গেল। পাণ্ডাদের বিশেষ সংরক্ষাণাগার ছেড়ে এই স্ত্রী ও পুরুষ পাণ্ডাদুটিকে নিয়ে যাওয়া হয়েছে প্রাদেশিক রাজধানী চেংডুতে। সেখান থেকে তারা বিমানে করে পাড়ি জমাবে তাইওয়ানের উদ্দেশ্যে। তাইওয়ানের সঙ্গে সম্পর্কোন্নয়নের কূটনীতির অংশ হিসেবেই এই পাণ্ডাদুটিকে উপহার দিচ্ছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চেংডু, চীন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - 'তুয়ান তুয়ান' আর 'ইউয়ান ইউয়ান' মঙ্গলবার দক্ষিণ চীনের পার্বত্য প্রদেশ সিচুয়ানে তাদের আবাসস্থল ছেড়ে গেল। পাণ্ডাদের বিশেষ সংরক্ষাণাগার ছেড়ে এই স্ত্রী ও পুরুষ পাণ্ডাদুটিকে নিয়ে যাওয়া হয়েছে প্রাদেশিক রাজধানী চেংডুতে। সেখান থেকে তারা বিমানে করে পাড়ি জমাবে তাইওয়ানের উদ্দেশ্যে। তাইওয়ানের সঙ্গে সম্পর্কোন্নয়নের কূটনীতির অংশ হিসেবেই এই পাণ্ডাদুটিকে উপহার দিচ্ছে চীন। পাণ্ডা যুগল 'তুয়ান তুয়ান' আর 'ইউয়ান ইউয়ান' এর নাম দুটি একত্রে বললে এর অর্থ দাঁড়ায় 'ঐক্য'। ঐক্যের বন্ধন গড়তেই ২০০৬ সালে এই পাণ্ডাদুটিকে শুভেচ্ছা উপহার হিসেবে তাইওয়ানকে দিতে চেয়েছিল চীন। কিন্তু তৎকালীন চীন-বিরোধী তাইওয়ানি প্রেসিডেন্ট সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করা চীন তার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপটিকে একীভূত করার ইচ্ছার কথা বরাবরই বলে আসছে। এমনকি প্রয়োজনে এজন্য বলপ্রয়োগে দ্বিধা না করার কথাও তারা বহুবার বলেছে। তবে এ বছর তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী হিসেবে পরিচিত মা ইং-জিও নির্বাচিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বৈরিতার কঠিন বরফ গলতে শুরু করেছে। দুই পক্ষের নেতাদের কয়েকদফা সফর এবং বেশ কয়েকটি চুক্তির মধ্য দিয়ে ইতিমধ্যেই একটি ঐক্যের বন্ধন শুরু হয়েছে চীন-তাইওয়ান সম্পর্কে। সিচুয়ানের বিশেষ সংরক্ষাণাগারে পাণ্ডাদুটির দেখভালের দায়িত্বে থাকা কু চুমাও তুয়ান তুয়ান আরও ইউয়ান ইউয়ান-কে বিদায় জানান অশ্র"সিক্ত চোখে। তিনি বলেন, আমি আশা করছি যে "তাইওয়ানে সুখী জীবন পাবে তারা"। পাণ্ডাদুটির নতুন আবাস হবে তাইওয়ানের জাতীয় চিড়িয়াখানা। সেখানে এদের প্রজননের চেষ্টা চালানো হবে। চেষ্টা সফল হলে ফিরতি শুভেচ্ছা হিসেবে তুয়ান তুয়ান আর ইউয়ান ইউয়ানের সন্তানদের কোনো এক বা একাধিকটিকে পাঠিয়ে দেয়া হবে তাদের পূর্বসূরীদের আদি নিবাস চীনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫০ ঘ.