২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুগাবে এক উন্মত্ত স্বৈরশাসক'

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 'উন্মত্ত স্বৈরশাসক'। তার বাস্তব জ্ঞান নেই। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ জেন জিগলার সোমবার এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

জেনেভা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 'উন্মত্ত স্বৈরশাসক'। তার বাস্তব জ্ঞান নেই। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ জেন জিগলার সোমবার এ মন্তব্য করেছেন। সুইস বেতারে জাতিসংঘের মানবাধিকার পরিষেদের উপদেষ্টা জেন বলেন, মুগাবেকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে তার সবচে বড় রক্ষাকবচ দক্ষিণ আফ্রিকাকে রাজি করানো। তিনি আরও বলেন, "স্বাধীনতা সংগ্রামের সময়কার নায়ক মুগাবে বাস্তব জ্ঞান হারিয়ে উন্মত্ত স্বৈরশাসকে পরিণত হয়েছেন। জিম্বাবুয়েতে আজ যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কোনওভাবেই সহনীয় নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ ঘ.