২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় একদিনের যুদ্ধবিরতি হামাসের

মিসরের মধ্যস্থতাকারীদের অনুরোধে ইসরায়েলে রকেট নিক্ষেপ ২৪ ঘন্টা বন্ধ রেখেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। গাজার ক্ষমতাসীন দল হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আয়মান তাহা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

গাজা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরের মধ্যস্থতাকারীদের অনুরোধে ইসরায়েলে রকেট নিক্ষেপ ২৪ ঘন্টা বন্ধ রেখেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। গাজার ক্ষমতাসীন দল হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আয়মান তাহা সোমবার একথা জানিয়েছেন। তাহা রয়টার্সকে জানান, রোববার সন্ধ্যা থেকে সংক্ষিপ্ত এই যুদ্ধবিরতি শুরু হয়। এরপর হামাস ইসরায়েলের সঙ্গে আরও দীর্ঘ যুদ্ধবিরতি করার কথা বিবেচনা করতে পারে। যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়। তিনি বলেন, হামাস ও অনান্য উপদলগুলো মিসরের মধ্যস্থতাকারীদে সংকট সমাধানের সুযোগ করে দিতে এবং ইসরায়েলের পক্ষ থেকেই সবসময় সমস্যার সূত্রপাত হয় তা প্রমাণের জন্য সংক্ষিপ্ত এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তাহা বলেন, "আমাদের দাবি মেনে নতুন কোনও যুদ্ধবিরতি প্রস্তাব পেলে আমরা তা পর্যালোচনা করে দেখতে ইচ্ছুক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.