২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মুগাবের সঙ্গে কাজ করবে না

যুক্তরাষ্ট্র রোববার বলেছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সেদেশের ক্ষমতাভাগাভাগি চুক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং মুগাবে আছেন এমন কোনো সরকারকে তারা সমর্থন দেবেন না বা তার সঙ্গে কাজও করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

প্রিটোরিয়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র রোববার বলেছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সেদেশের ক্ষমতাভাগাভাগি চুক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং মুগাবে আছেন এমন কোনো সরকারকে তারা সমর্থন দেবেন না বা তার সঙ্গে কাজও করবেন না। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়াতে যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জেন্দায়ি ফ্রেজার বলেছেন, "মুগাবে পুরোপুরি নাগালের বাইরে" এবং একসময়ের সমৃদ্ধ এই দেশটাকে "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত করার জন্য তিনিই দায়ী, যেখানে খাদ্য এখন দু