২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনভারে রানওয়ে থেকে বিমান ছিটকে ৩৮ জন আহত

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে একটি বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে গিয়ে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। ডেনভারের বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ডেনভার, যুক্তরাষ্ট্র, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে একটি বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে গিয়ে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। ডেনভারের বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে ডেনভার এভিয়েশন ম্যানেজার কিম ডে জানিয়েছেন, আহতদের কারও আঘাতই জীবননাশের মতো গুরুতর নয়। তবে আহতদের সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কন্টিনেন্টাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি হিউস্টনের উদ্দেশে যাত্রা করছিল। উড্ডয়নের সময় ওই ১৪০৪ ফ্লাইটটিতে ১১২ জন যাত্রী ও ক্রু ছিল। ডেনভারের প্রধান সহকারী অগ্নিনির্বাপন কর্মকর্তা স্টিভ গ্যারোড বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় বিমানের ভেতরদিক। বিমানের ডান পাখা ভেঙে গেছে এবং কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। অগ্নিনির্বাপন কর্মকর্তা বলেছেন, তার ধারণা, বিমানটি পুরোপুরি উড্ডীয়মান ছিল না। কারণ, এমন হলে ক্ষয়ক্ষতি আরও বেশি হত। ডেনভারের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির মতো। কিন্তু এ দুর্ঘটনার বরফের কারণে ঘটেনি বলেই মনে করছেন গ্যারোড। তিনি বলেন, জরুরি বহির্গমণ পথ দিয়ে দৃশ্যত যাত্রীদের বের করে নিয়ে যাওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৫০ ঘ.