হারারে, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, শক্তি প্রয়োগ করে তাকে ক্ষমতাচ্যূত করার মতো পর্যাপ্ত সাহস আফ্রিকার দেশগুলোর নেই। রাষ্ট্রীয় মালিকানাধীন হেরাল্ড পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।
ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের সময় মুগাবে বলেন, "আফ্রিকার নেতারা কীভাবে রবার্ট মুগাবেকে সরাবে? কীভাবে আমার দেশে তারা সেনা পাঠাবে? এটা কী এতটা সহজ?"
কেন্দ্রীয় কমিটির নেতাদের তিনি বলেন, "আমি মনে করি, এতটা সাহস আফ্রিকার কোনো নেতার নেই।"
বছরের প্রথম দিকে দুই দফা বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন, স
bdnews24