২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশ্নে রাশিয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দিলে রাশিয়া বেশকিছু কৌশলগত অস্ত্রের উন্নয়ন ঘটানো বন্ধ রাখবে। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহিনীর প্রধান শুক্রবার এ কথা বলেছেন। দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মস্কো, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দিলে রাশিয়া বেশকিছু কৌশলগত অস্ত্রের উন্নয়ন ঘটানো বন্ধ রাখবে। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহিনীর প্রধান শুক্রবার এ কথা বলেছেন। দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। কর্নেল জেনারেল নিকোলাই সলোভৎসভ বলেন, "আমেরিকা তার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার 'থার্ড পজিশনিং রিজিওন'সহ অন্যান্য উপকরণ ইউরোপে মোতায়েনের পরিকল্পনা বাদ দিলে আমারও পর্যাপ্ত ব্যবস্থা নেব।" যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন প্রশাসনের প্রতি ক্রেমলিনের সুসস্পর্কের সুরের প্রতিধ্বনি করে তিনি বলেন, "আমাদের এসব ব্যয়বহুল পরিকল্পনার কোন দরকারই নেই।" যুক্তরাষ্ট্র বলে আসছে, ইরান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে ইউরোপকে রক্ষায় এই প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু মস্কো বলছে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র-ধাওয়া করার ব্যবস্থা এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্থাপনের পরিকল্পনা রাশিয়াকে লক্ষ্য করেই নেওয়া হচ্ছে। বুশ প্রশাসনের এই পরিকল্পনার ফলে দুদেশের সম্পর্ক স্নায়ু যুদ্ধাকালের পর সবচেয়ে নিচে নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩৯ ঘ.