২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওবামাকে ল্যাটিন নেতাদের আহ্বান

কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন ল্যাটিন আমেরিকার নেতারা। ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের দেশগুলোর সংস্থা রিও গ্র"পের সম্মেলন থেকে তারা এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

কোস্তা দো সউপে, ব্রাজিল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন ল্যাটিন আমেরিকার নেতারা। ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের দেশগুলোর সংস্থা রিও গ্র"পের সম্মেলন থেকে তারা এই আহ্বান জানান। ৪৬ বছর আগে একতরফাভাবে আরোপিত যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন ল্যাটিন আমেরিকা ও ক্যারাবীয় অঞ্চলের ৩৩টি দেশের নেতারা। একই সঙ্গে স্নায়ু যুদ্ধের আমলে ১৯৬২ সালের এই নিষেধাজ্ঞার নিন্দা করে জাতিসংঘে যে প্রস্তাব গৃহীত হয় তা যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিৎ বলে তারা জানিয়েছেন। ওবামা আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। আশা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগারিকদের দেশে টাকা পাঠানো এবং কিউবা ভ্রমণের ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেবেন। তবে তিনি জানিয়েছেন, একদল শাসিত কিউবার গণতান্ত্রিক বিকাশকে উৎসাহিত করতে তিনি নিষেধাজ্ঞা অব্যাহত রাখবেন। মধ্য-বাম এবং সমাজতন্ত্রী প্রেসিডেন্টদের নির্বাচিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রভাবও অনেকটা যাওয়ায় কিউবা গত কয়েক বছরে ল্যাটিন আমেরিকায় অনেক মিত্র জোগাড় করতে সক্ষম হয়েছে। সম্মেলনে নেতারা জানান, বর্তমান বৈশ্বিক আর্থিক সংকট সৃষ্টির পেছেনে তাদের কোনো হাত ছিল না অথচ এর ফলে তাদের দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.