ওয়াশিংটন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্রোপচারের মাধ্যমে হাড়, দাঁত, মাংসপেশি ও স্নায়ুসহ একজন নারীর মুখের শতকরা ৮০ ভাগ পুনঃস্থাপনের মাধ্যমে মুখের নতুন আদল দিয়েছেন যুক্তরাষ্ট্রের শল্যচিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে এ ধরনের অস্ত্রোপচার এটাই প্রথম এবং বিশ্বে চতুর্থ।
গুরুতর আঘাত পেয়ে ওই নারীর একটি চোখ, নাক এবং চোঁয়ালের ওপরের অংশ নষ্ট হয়ে যায়। ফলে সে শ্বাস-প্রশ্বাস, কোনো কিছুর ঘ্রাণ, স্বাদ নিতে এমনি হাসতেও অক্ষম হয়ে যায়।
অন্যের দান করা প্রত্যঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো'র 'ক্লিভল্যান্ড ক্লিনিক' এ ২২ ঘণ্টা ধরে অস্ত্রোপচারটি করা হয়েছে। হাসপাতালের 'প্লাস্টিক সার্জারি রিসার্চ' পরিচালক ড. মারিয়া সিমিওনো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, " বিশ্বকে দেখার জন্য ও দেখানোর জন্য তার একটি নতুন মুখাবয়বের দরকার ছিল।"
তবে হাসপাতালটি রোগীর নাম এবং কিভাবে সে আঘাত পায় সে সম্বন্ধে বিস্তারিত জানায়নি। এমনকি প্রত্যঙ্গগুলোর দাতার সম্পর্কেও কিছু বলোনি।
হাসপাতালটির ত্বক বিশেষজ্ঞ এবং প্লাস্টিক সার্জারির চেয়ারম্যান ফ্রান্সিস পপাই বলেন, "আমরা ত্বক, মুখের ওপরের অংশের মাংসপেশি, মুখের মধ্যভাগ ওপরের ঠোঁট, নাক, মুখের স্নায়ু, ও দাঁতসহ ওপরের চোঁয়াল পুনঃস্থাপন করেছি।"
তিনি বলেন, "আমরা আশা করছি তিনি আবার হাসতে পারবেন।"
মুখায়বয় পুনঃস্থাপন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলে থাকেন, মুখাবয়ব নষ্ট হয়ে যাওয়াটা জীবনের জন্য হুমকি নয়। তাই তা পুনঃস্থাপন অতোটা জরুরি নয়। তবে চিকিৎসকরা বলছেন, মুখাবয়ব নষ্ট হয়ে গেছে এমন একজন মানুষ দৃশ্যত নিজেকে সমাজ থেকে আড়াল করে নি
bdnews24