২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে পর্যটকদের বহনকারী বাস গিরিখাতে, ২৪ জন নিহত

ইসরায়েলে মঙ্গলবার পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে পাশ্ববর্তী গিরিখাতে পড়ে ২৪ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ রাশিয়ার নাগরিক। ইসরায়েলের জরুরি সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

জেরুজালেম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে মঙ্গলবার পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে পাশ্ববর্তী গিরিখাতে পড়ে ২৪ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ রাশিয়ার নাগরিক। ইসরায়েলের জরুরি সংস্থাগুলো এ খবর জানিয়েছে। মিসর সীমান্তের কাছে লোহিত সাগরের তীরে ইসরায়েলি অবকাশযাপন কেন্দ্র এইলাত থেকে কিছুটা দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে এটা ইসরায়েলের ভয়াবহতম সড়ক দুর্ঘটনা। একটি পুলিশ সূত্র জানিয়েছে, গাড়ির যাত্রীরা ছিল রাশিয়ার পর্যটক। তারা দুর্ঘটনার কিছুক্ষণ আগেই কাছাকাছি একটি বিমানবন্দরে অবতরণ করে। ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার নাগরিকদের বহনকারী ফ্লাইটটি পিটার্সবার্গ থেকে এসেছে। তেল আবিবে রাশিয়ার দূতাবাসের এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে দুর্ঘটনাস্থলে দূতাবাস থেকে একজন পরিদর্শক পাঠানো হয়েছে বলে তিনি জানান। উদ্ধার সংস্থা জাকা জানিয়েছে, দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর হেলিকপ্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৫০ ঘ.