প্যারিস, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ডিপার্টমেন্ট স্টোরে মঙ্গলবার বেশ কিছু বিস্ফোরক পাওয়া গেছে। আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার করে নেওয়ার দাবিতে একটি গ্র"পের হুঁশিয়ারির পর বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। প্যারিসে কৌসুলিদের কার্যালয় থেকে এক মূখপাত্র একথা জানিয়েছেন।
গ্র"পটি 'আফগান রেভল্যুশনারী ফ্রন্ট' পরিচয়ে হুঁশিয়ারি দেয়। গ্র"পটি সম্পর্কে পুলিশের কাছে কোনও তথ্য নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। তবে বলেছেন, ফ্রান্স সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় যাবে না।
ডিপার্টমেন্ট স্টোর থেকে পুলিশ ৫ ছড়া বিস্ফোরক উদ্ধার করেছে। তবে এগুলো অপেক্ষাকৃত 'পুরোনো বিস্ফোরক' এবং তা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি ছিল না বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
কেবলমাত্র হুঁশিয়ারি দেওয়ার জন্যই বিস্ফোরকগুলো রাখা হয়েছিল বলে সন্ত্রাস বিরোধী পুলিশের ধারণা। কৌসুলিদের কার্যালয় একথা জানিয়েছে।
বিস্ফোরক উদ্ধারের পর সারকোজি বলেন, "এ সময়ে আমি প্রত্যেককে খুব সাবধান এবং সংযত থাকার আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৪ ঘ.
bdnews24