২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের মালদহে হাঁস-মুরগি নিধন

পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ব্লার্ড ফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার ১৫ হাজার হাঁস-মুরগি নিধন করা হবে। সোমবার বেশকয়েকটি মৃত হাঁস-মুরগি পরীক্ষা করে রাজ্যটিতে নতুন করে এই ভাইরাস বিস্তার সম্পর্কে নিশ্চিত হয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 08:42 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

কলকাতা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ব্লার্ড ফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার ১৫ হাজার হাঁস-মুরগি নিধন করা হবে। সোমবার বেশকয়েকটি মৃত হাঁস-মুরগি পরীক্ষা করে রাজ্যটিতে নতুন করে এই ভাইরাস বিস্তার সম্পর্কে নিশ্চিত হয়েছেন কর্মকর্তারা। ভারতের আসাম ও প্রতিবেশি মেঘালয় রাজ্যে ইতিমধ্যেই হাজার হাজার হাঁস-মুরগি নিধন করা হয়েছে। আসামের রাজধানী গৌহাটিতে প্রায় ১০০ ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন স্বাস্থ্যকর্মী ও বার্ড ফ্লু বিশেষজ্ঞরা। তবে ভারতের এখনও মানব শরীরে বার্ড ফ্লু ভাইরাস এইচফাইভএনওয়ান-সংক্রমিত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ মালদহ থেকে রাজ্যের অন্যত্র হাঁস-মুরগি পাঠানো নিষিদ্ধ করেছে। মালদহের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে এই জেলায় কমপক্ষে সাড়ে তিন হাজার হাঁস-মুরগি মারা গেছে। এদিকে প্রতিবেশি রাজ্য ওড়িশ্যার কর্মকর্তারা বলেছেন, তারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে হাঁস-মুরগিসহ সব ধরনের পাখি আনা নিষিদ্ধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩৩ ঘ.