২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদেরকে পাকিস্তানে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হবে না

পাকিস্তান বিদেশি তদন্তকারীদের গত মাসে মুম্বাই হামলার জন্য আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে দেবে না। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার এ ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান বিদেশি তদন্তকারীদের গত মাসে মুম্বাই হামলার জন্য আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে দেবে না। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন রোববার ইসলামাবাদে বলেন, তিনি ভারত ও পাকিস্তানের প্রতি গত মাসে মুম্বাই হামলার জন্য উভয় দেশে গ্রেপ্তারকৃতদের ব্রিটিশ পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দিতে অনুরোধ জানিয়েছেন। গিলানি সোমবার পার্লামেন্টে বলেন, তিনি ব্রাউনের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। "আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি বলেছি, বিদেশি তদন্তকারীদের পাকিস্তানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে দেওয়া সম্ভব নয়।" গিলানি আরও বলেন, "এটা আমাদের দেশ এবং আমাদের আইনে তাদের বিচার করা সম্ভব। আমরা আমাদের আইন অনুসরণ করব।" ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর গিলানির বক্তব্য বিষয়ে সরাসরি কোন মন্তব্য না করে এক বিবৃতিকে বলেছে, " পুলিশি অভিজ্ঞতাসহ আমাদের পক্ষে যে ধরনের সহায়তা দেওয়া সম্ভব পাকিস্তানকে তা দেওয়ার প্রস্তাব অব্যাহত থাকবে। আমরা কোন কিছু চাপিয়ে দিতে চাই না।" গত মাসে মুম্বাইয়ে জঙ্গি হামলায় নিহত ১৭৯ জনের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ নাগরিক। এ ছাড়া দু'জন ছিলেন ভারত ও বৃটেনের দ্বৈত-নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৪০ ঘ.