২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যকে অগ্রাধিকার দিতে হবে ওবামাকে: ব্রাউন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার মধ্যপ্রাচ্য সফরকালে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

লন্ডন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার মধ্যপ্রাচ্য সফরকালে একথা বলেছেন। বিদায়ী বুশ প্রশাসন এ বছরের শেষ নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে দুপক্ষের সমঝোতা ছেয়েছিল। কিন্তু এ প্রক্রিয়ায় অগ্রগতির অভাবে সে আশা ম্রিয়মান হয়েছে। ফলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায় বর্তাচ্ছে নতুন প্রেসিডেন্ট ওবামার ওপর। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদের সঙ্গে বৈঠকের পর ব্রাউন সাংবাদিকদের বলেন, "২২ টি আরব দেশ বারাক ওবামাকে মধ্যপ্রাচ্যের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা নেওয়াকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "আমরাও অনেকটা তাইই মনে করি। ২০০৯ সালের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি।" ২২ সদস্য বিশিষ্ট আরব লীগ মধ্যপ্রাচ্য নিয়ে গত সপ্তাহে ওবামাকে লিখিত বার্তা পাঠিয়েছিল। অন্যদিকে, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় জড়িত চার পক্ষ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার সোমবার জাতিসংঘে বৈঠকে বসার কথা। মধ্যপ্রাচ্য সফরকালে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রাউনের। তিনি ইতোমধ্যেই অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বসতি তুলে নেওয়া এবং ইহুদি বসতি স