২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ধরা পড়া জঙ্গিকে জেরা করতে আগ্রহী ব্রিটিশ পুলিশ

মুম্বাই হামলায় ধরা পড়া একমাত্র জীবীত জঙ্গিকে জেরা করতে আগ্রহী ব্রিটিশ পুলিশ। ব্রিটেন সরকারের এক সূত্র রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলায় ধরা পড়া একমাত্র জীবীত জঙ্গিকে জেরা করতে আগ্রহী ব্রিটিশ পুলিশ। ব্রিটেন সরকারের এক সূত্র রোববার একথা জানিয়েছে। সূত্র জানায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ভারত সফরকালে রোববার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন। মুম্বাইয়ে গত মাসের সন্ত্রাসী হামলায় নিহত ১৭৯ জন মানুষের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং দুজন ব্রিটিশ-ভারতীয় নাগরিক রয়েছে। বেঁচে যাওয়া জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবকে ইতোমধ্যেই জেরা করছে ভারতের তদন্তকারীরা। অন্য ৯ জন জঙ্গি ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। মুম্বাই হামলার জন্য পাকিস্তানের লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করেছে ভারত। পাকিস্তানে আটক জঙ্গিদেরকে জেরা করার ব্যাপারেও ব্রিটিশ গোয়েন্দাদের আগ্রহের কথা ব্রাউন ইসলামাবাদ সফরকালে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.