এথেন্স, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে হতাশাগ্রস্ত যুবকদের তীব্র বিক্ষোভে ইউরোপ জুড়ে অনেকেই মর্মাহত হয়েছে, কিন্তু অর্থনৈতিক সংকট নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসা ইউরোপীয় নেতাদের জন্য এটি এক সতর্ক সংকেত।
এথেন্সে গত ৬ ডিসেম্বর পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত। এই বিক্ষোভে গত এক সপ্তাহে গ্রিসের দশটি শহরের লাখ লাখ ইউরোর সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে উচ্চ মাত্রার বেকারত্ব, নিম্ন বেতন কাঠামো এবং পর্যাপ্ত সমাজ কল্যাণমূলক কর্মসূচির অভাব।
গ্রিসের বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে মস্কো থেকে মাদ্রিদ পর্যন্ত বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। কেননা যুব স
bdnews24