২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি পুনরুদ্ধারে ইইউ'র ২০০ বিলিয়ন ইউরো চুক্তি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)- দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করতে শুক্রবার ২০০ বিলিয়ন ইউরোর (২৬৪ বিলিয়ন ডলার) একটি চুক্তি করেছেন নেতারা। এছাড়া, শিল্প ও ইইউ'র দরিদ্র দেশগুলোকে সহযোগিতা করতে সংশোধিত জলবায়ু চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ব্রাসেলস, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)- দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করতে শুক্রবার ২০০ বিলিয়ন ইউরোর (২৬৪ বিলিয়ন ডলার) একটি চুক্তি করেছেন নেতারা। এছাড়া, শিল্প ও ইইউ'র দরিদ্র দেশগুলোকে সহযোগিতা করতে সংশোধিত জলবায়ু চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন তারা। নির্মাণ ও মোটর শিল্পসহ উৎপাদন খাতের সহযোগিতায় বিভিন্ন দেশে ইতোমধ্যেই ঘোষিত জাতীয় উদ্ধার প্যাকেজ এর আওতায় এই চুক্তি নিয়ে আলোচনার প্রথমেই ব্রিটেন ও জার্মানির মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তবে দুই দিনের ব্রাসেলস সম্মেলনের দ্বিতীয় দিনে অনেকটা নমনীয়তা লক্ষ্য করা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সংবাদ সম্মেলনে বলেন, "একটি উচ্চাভিলষী উদ্ধার প্যাকেজ নিতে আমরা রাজি হয়েছি।" যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পে সহায়তার একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইইউ এই চুক্তির ঘোষণা দিল। চুক্তির অর্থের পরিমাণ ইইউ দেশগুলোর মোট জাতীয় উৎপাদনের ১ দশমিক ৫ শতাংশ। ইইউ'র অধীনে বৃহৎ আকারে উদ্ধার প্যাকেজ গ্রহণে ফ্রান্স ও অন্যান্য দেশগুলোর কয়েক সপ্তাহের চাপের মুখে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, এ বিষয়ে আগামী বছর নাগদ নতুন পদক্ষেপের সম্ভাব্যতা যাচাই করে দেখবে বার্লিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৩ ঘ.