কিরকুক, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের কিরকুক শহরের একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫০ জন নিহত এবং একশ' জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুপুরের খাওয়ার সময় শহরের নামকরা একটি কুর্দি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলাকারী শরীরে বেধে রাখার বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়। এদের অধিকাংশ সরকারি কর্মকর্তা, শিশু এবং নারী।
কিরকুক পুলিশের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল তোরহান আব্দুল-রহমান জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪৬ এবং আহত হয়েছে ৯৩ জন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ক্যাপ্টেন মৃতের সংখ্যা ৫০ এর বেশি এবং আহত ১০৯ জন বলে জানিয়েছেন।
গত জুনের পর এটিই ইরাকে সবচেয়ে ভয়াবহ হামলা। জুনের ১৮ তারিখে বাগদাদে একটি ট্রাক বোমা হামলায় ৬৩ জন নিহত হয়েছিল।
ঈদ-উল আযাহার চার দিনের সরাকারি ছুটির সময় রেস্তোরাঁয় এই হামলায় ক্ষুব্ধ হয়েছে ইরাকি মুসলমানরা।
কিরকুকের ওই রেস্তোরাঁটি খুবই জনপ্রিয়। শহরের প্রতিষ্ঠিত মানুষেরা সেখানে নিয়মিত যাতায়াত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24