হারারে, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে কলেরায় মৃতের সংখ্যা প্রতিদিন বাড়লেও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, কলেরা মহামারী নিয়ন্ত্রণে এসেছে।
প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জিম্বাবুয়ের সীমান্তবর্তী এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা দেওয়ার এবং কলেরা নিয়ন্ত্রণে বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন হবে বলে সতর্ক করে দেওয়ার কয়েক ঘণ্টা পর মুগাবে এই ঘোষণা দিলেন।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'ডব্লিউএইচও' গত বুধবার জানায় জিম্বাবুয়েতে কলেরা মহামারীতে মৃতের সংখ্যা ৭৭৪ জনে পৌঁছেছে। আর কলেরা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ১৫,২১৯ জনে।
বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে মুগাবে বলেন, "কলেরা নিয়ন্ত্রণে অন্যরা আমাদের সহযোগিতা করছে- এতে আমি খুশি। আমরা কলেরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখন আর কলেরা নেই।"
কলেরা মহামারীকে ইস্যু হিসেবে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলো জিম্বাবুয়েতে আগ্রাসনের ষড়যন্ত্র করছে বলে ভাষণে অভিযোগ করেন মুগাবে।
'হু' এর মুখপাত্র ফাদেলা চাইব বুধবার বলেন, "সর্বসা
bdnews24