২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিল ভারত

আরও বেশি পুলিশ ও গোয়েন্দা, আধুনিক যন্ত্রপাতি এবং জাতীয় তদন্তকারী সংস্থা- এসবই সন্ত্রাসী হামলা প্রতিরোধে ভারতের নেওয়া পদক্ষেপের অন্যতম। মুম্বাই হামলার মতো আর কোন হামলা যাতে না ঘটে সে লক্ষ্যে বৃহস্পতিবার এসব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্টমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিসিসি)-- আরও বেশি পুলিশ ও গোয়েন্দা, আধুনিক যন্ত্রপাতি এবং জাতীয় তদন্তকারী সংস্থা- এসবই সন্ত্রাসী হামলা প্রতিরোধে ভারতের নেওয়া পদক্ষেপের অন্যতম। মুম্বাই হামলার মতো আর কোন হামলা যাতে না ঘটে সে লক্ষ্যে বৃহস্পতিবার এসব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্টমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম। বৃহস্পতিবার পার্লামেন্টে মুম্বাই হামলার ওপর বিতর্ক চলাকালে তিনি বলেন, শিগগিরই একটি জাতীয় তদন্ত সংস্থা গঠন করা হবে, সন্ত্রাসবিরোধী আইন-কানুন কঠের করা হবে এবং জোরদার করা হবে উপকূলের নিরাপত্তা ব্যবস্থা। মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৭৯ জন নিহত হওয়ার ঘটনায় পর ভারতীয় জনগণ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা ও হামলা ঠেকাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি না থাকার বিষয়ে সমালোচনায় সোচ্চার হয়ে ওঠে। এ সমালোচনার মুখে সরকার সন্ত্রাস মোকাবেলায় এসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল। মুম্বাই হামলা সম্পর্কে পার্লামেন্টে এক বিবৃতিতে চিদামবারাম বলেন, "গোয়েন্দা তথ্যাবলী সুনির্দিষ্ট বা নিখুঁত না হলে তা আমলে না নেওয়ার প্রবণতার প্রমাণ আমি পেয়েছি।" আরও একটি দুর্বলতার দিক তিনি তুলে ধরেন: "এ ছাড়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়ার দায়দায়িত্ব ছিল বেশি মানুষের ঘাড়ে।" মুম্বাই হামলার ঘটনায় সেসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল পদত্যাগ করলে দায়িত্ব পেয়েছেন চিদামাবারাম। তিনি স্বীকার করেন, জঙ্গিদের নিয়ে একটি নৌযান হয়তো ভারতের জলসীমায় প্রবেশ করেছে এরকম গোয়েন্দা তথ্য কোস্টগার্ড ও নৌবাহিনী পেয়েছিল। কিন্তু নৌযানটি খুঁজে বের করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি। চিদামবারাম সন্ত্রাস মোকাবেলায় আরও বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন: দেশের গোয়েন্দাসংস্থার শূন্যপদ পূরণ করা হবে এবং সংস্থাগুলোকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। পুলিশসহ নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ভারতের বিভিন্ন স্থানে ২০টি "জঙ্গি হামলা ও সন্ত্রাস মোকাবেলা" স্কুল প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি রাজ্যে কমান্ডো বাহিনী গড়ে তোলা হবে। অর্থ পাচার আইন কঠোর করা হবে। চিদামবারাম বলেন, "আমরা আগের মতো চলতে পারি না। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের দেশ ও জনগণকে প্রস্তুত করে তুলতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩০ ঘ.