২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রায় বাসে আগুন লেগে ৬৩ তীর্থযাত্রী নিহত

ভারতের উত্তর প্রদেশে একটি বাসে আগুন লেগে ৬৩ জন হিন্দু তীর্থযাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। পুলিশ বুধবার এ খবর জানিয়েছে। আগ্রার কাছাকাছি একটি জাতীয় মহাসড়কে মঙ্গলবার সন্ধায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই মথুরা শহরে একটি তীর্থানুষ্ঠানে যোগদান শেষে ফিরছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

লক্ষ্মৌ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর প্রদেশে একটি বাসে আগুন লেগে ৬৩ জন হিন্দু তীর্থযাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। পুলিশ বুধবার এ খবর জানিয়েছে। আগ্রার কাছাকাছি একটি জাতীয় মহাসড়কে মঙ্গলবার সন্ধায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই মথুরা শহরে একটি তীর্থানুষ্ঠানে যোগদান শেষে ফিরছিলো। আগ্রা পুলিশের উপ-মহাপরিদর্শক এন পি শ্রীবাস্তব টেলিফোনে রয়টার্সকে বলেন, "বাসটিতে ৯০ জন যাত্রী ছিল। এর মধ্যে বাসের ভেতরে ছিল ৬১ জন এবং বাকীরা বাসের ছাদে।" তিনি আরও বলেন, "বাসটিতে হটাৎ করে আগুন ধরে গেলে, ছাদের যাত্রীরা লাফিয়ে পড়ে জীবন রক্ষা করে। তবে ভেতরের যাত্রীরা কেউ বেরুতে পারেনি। সবই দগ্ধ হয়ে মারা গেছে।" যান্ত্রিক ত্র"টির কারণে বাসটিতে আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.