২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ লস্কর সন্দেহভাজন গ্রেপ্তারের খবর নিশ্চিত করল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বুধবার লস্কর-ই-তৈয়্যবার দুই সদস্য গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। গত মাসে মুম্বাইয়ে হামলার পরিকল্পনাকারী সন্দেহে ভারত এ দুজনের নাম উল্লেখ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ইসলামাবাদ, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বুধবার লস্কর-ই-তৈয়্যবার দুই সদস্য গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। গত মাসে মুম্বাইয়ে হামলার পরিকল্পনাকারী সন্দেহে ভারত এ দুজনের নাম উল্লেখ করেছে। পাঞ্জাব প্রদেশের মুলতান শহরে সাংবাদিকদের গিলানি বলেন, "জাকি-উর রেহমান লাখভি এবং জারার শাহকে জেরা করার জন্য তদন্তের জন্য আটক রাখা হয়েছে।" অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান শাসিত কাশ্মীরে রোববার লস্কর-ই-তৈয়্যবার শিবিরে অভিযান চালিয়ে লাখভিকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৬ ঘ.