২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ব্রিটেন

ব্রিটেন আগামী বছর মার্চে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং বছরের মাঝামাঝি নাগাদ ৪ হাজারেরও বেশি সেনা প্রত্যাহার করে নেবে। ইরাকে তখন থাকবে মাত্র ৪০০ ব্রিটিশ সেনা সদস্য। ব্রিটেনের পত্রপত্রিকাগুলো বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

লন্ডন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন আগামী বছর মার্চে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং বছরের মাঝামাঝি নাগাদ ৪ হাজারেরও বেশি সেনা প্রত্যাহার করে নেবে। ইরাকে তখন থাকবে মাত্র ৪০০ ব্রিটিশ সেনা সদস্য। ব্রিটেনের পত্রপত্রিকাগুলো বুধবার একথা জানিয়েছে। অজ্ঞাতপরিচয় ঊর্ধ্বতন প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাগুলো জানিয়েছে, ব্রিটিশ সেনাদের জায়গায় কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন হবে। ইরাকের বসরা নগরীর উপকণ্ঠে অবস্থিত বিমানঘাঁটিতে তারা অবস্থান নেবে। 'দ্য টাইমস' পত্রিকা জানায়, ৪ হাজার ১০০ সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনেকটাই এগিয়েছে। এখন শুধু ইরাক সরকারের সঙ্গে 'সেনাবাহিনীর অবস্থান' নিয়ে একটি চুক্তি হওয়া বাকী। পত্রিকাটি বলেছে, বাগদাদ থেকে বিশেষ ব্রিটিশ বাহিনীও প্রত্যাহার করে তালেবানদের সঙ্গে লড়াইয়ের জন্য আফগানিস্তানে পাঠানো হবে। পত্রিকাটি জানায়, সেনা প্রত্যাহারের বিষয়টি এখনও দক্ষিণ ইরাকের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। পত্রিকার এ খবরের ব্যাপারে ব্রিটেন সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৭ ঘ.