মুম্বাই, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মুম্বাই হামলায় নিহত ৯ হামলাকারীর নাম ও ছবি প্রকাশ করেছে ভারতের পুলিশ। সেইসঙ্গে তদন্ত চালিয়ে পঞ্চম এক সন্দেহভাজনকে প্রথমবারের মতো সনাক্তও করেছে তারা।
বিবিসি জানিয়েছে, ৯ বন্দুকধারীর নাম নাসির, আবু আলী, সোয়েব, ফাহাদুল্লাহ, বাদা আব্দুল রেহমান, আব্দুল রেহমান চোতা, ইসমল খান, বাবর ইমরান, নাজির। আর ধরা পড়া একমাত্র জঙ্গির নাম আজম আমির কাসাব।
৯ জনের মধ্যে ৮ জনের ছবি প্রকাশ করা হয়েছে। নবম জঙ্গি মারাত্মকভাবে দগ্ধ হওয়ার তার ছবি প্রকাশ করা হয়নি।
প্রত্যেকেই পাকিস্তান থেকে এসেছে বলে দাবি করেছে ভারতের পুলিশ। তারা কিভাবে এ ব্যাপারে জেনেছে তা বলেনি। তবে বেঁচে যাওয়া জঙ্গি আমির কাসাবকে জেরা করা হচ্ছে।
মুম্বাইয়ের প্রধান তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়া জানান, হামলাকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। আর দলটির নেতা লস্কর-ই তৈয়্যবার সদস্য ইসমল খান। বয়স ২৫।
মারিয়া আরও জানান, সনাক্ত করা নতুন আরেক জঙ্গিও নাম সাবাউদ্দিন। তাকে ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি ফাহিম আনসারির সঙ্গে ফেব্র"য়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। একটি পুলিশ ক্যাম্পে হামলার দায়ে আনসারির সঙ্গে সাবাউদ্দিনও ভারতের উত্তরপ্রদেশে জেলে ছিল।
মারিয়া সাংবাদিকদের বলেন, "আমরা ফাহিমের বদলির অর্ডার পেয়েছি। বৃহস্পতিবার সাবাউদ্দিনেরও বদলির অর্ডার হলে আমরা তাদেরকে নিয়ে এসে জেরা করতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৩ ঘ.
bdnews24