২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে কলেরায় মৃতের সংখ্যা প্রায় ৬শ': জাতিসংঘ

জিম্বাবুয়েতে কলেরা মহামারীতে মৃতের সংখ্যা মঙ্গলবার ৬শ'র কাছাকাছি পৌঁছেছে। জাতিসংঘের 'কোঅরডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স' কার্যালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

হারারে, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে কলেরা মহামারীতে মৃতের সংখ্যা মঙ্গলবার ৬শ'র কাছাকাছি পৌঁছেছে। জাতিসংঘের 'কোঅরডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স' কার্যালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জিম্বাবুয়েতে কলেরা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৯৬০ জনে। আর রাজধানী হারাতে কলেরায় মৃত্যু হয়েছে ১৮৯ জনের। জিম্বাবুয়েতে কলেরা, খাদ্য সংকট এবং ধ্বসে পড়া অর্থনীতির কারণে পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগ দাবি করেছে। কিন্তু মুগাবে সরকার উল্টো দোষারোপ করে বলেছে, "জিম্বাবুয়ে পরিস্থিতির সুযোগে পশ্চিমারা মুগাবেকে উৎখাতের চক্রান্ত্র করছে।" মুগাবের মূখপাত্র জর্জ চারাম্বা বলেছেন, মুগাবেকে উৎখাত করতে পশ্চিমারা কলেরার প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নেওয়া বা আগ্রাসনের পক্ষে কথা বলার পট প্রস্তুত করছে। ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মুগাবের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে বলে মন্তব্য করেছেন। ইইউ'ও সোমবার একই সুরে মন্তব্য করেছে। এদিন জিম্বাবুয়ের আরও ১১ সরকারি কর্মকর্তার ওপর ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে ইইউ। জিম্বাবুয়েবাসীদের দুর্ভোগের জন্য মুগাবে পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছেন। কিন্তু এ দুভোর্গের জন্য মুগাবের কর্তৃত্বপরায়ণ শাসনকে দায়ী করছেন তার সমালোচকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৪ ঘ.