২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্ত গ্রীসে আরও দাঙ্গার আশঙ্কা

গ্রীসের রাজধানী এথেন্সে পুলিশের গুলিতে নিহত কিশোরের শেষকৃত্যের দিনে মঙ্গলবার আরও দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে। ১৫ বছর বয়সী ওই কিশোরের মুত্যুকে কেন্দ্র করে গত তিনদিন ধরে গ্রীসে দাঙ্গা বিক্ষোভ চলছে। এথেন্সে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী দোকানপাট জ্বালিয়ে দেওয়াসহ লুটপাট চালিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে অন্ততপক্ষে ১৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 07:01 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

এথেন্স, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রীসের রাজধানী এথেন্সে পুলিশের গুলিতে নিহত কিশোরের শেষকৃত্যের দিনে মঙ্গলবার আরও দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে। ১৫ বছর বয়সী ওই কিশোরের মুত্যুকে কেন্দ্র করে গত তিনদিন ধরে গ্রীসে দাঙ্গা বিক্ষোভ চলছে। এথেন্সে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী দোকানপাট জ্বালিয়ে দেওয়াসহ লুটপাট চালিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। গ্রেপ্তার হয়েছে অন্ততপক্ষে ১৫০ জন। নিহত কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাসকে মঙ্গলবার সমাহিত করার প্রস্তুতি চলছে। এই শেষকৃত্য এবং বুধবার বিক্ষোভকারীদের ডাকা সাধারন ধর্মঘটকে কেন্দ্র করে আরও সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী প্রকোপিস পাভলোপৌলাস এক বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, "আমরা এ পরিস্থিতি সহ্য করব না। আমাদেরকে যা করতে হবে আমরা তাই করব।" শনিবার রাতে রাজধানী এথেন্সের এক্সারচিয়া জেলায় একদল যুবক পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষপ করাসহ বেশ কিছু গাড়ি এবং দোকান পাট ভাঙচুর করলে পুলিশের পাল্টা গুলিতে ১৫ বছর বয়সের এক কিশোর নিহত হয়। সঙ্গে সঙ্গে দাঙ্গা ছড়িয়ে পড়ে এথেন্সসহ গ্রীসের দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকি ও উত্তরাঞ্চলীয় অন্যান্য শহরে। রোববার জনগণকে শান্ত থাকার আহ্বান জানায় সরকার। গ্রীসে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বাজে দাঙ্গার ঘটনা। রোববার এথেন্স মোটামুটি শান্ত থাকলেও এদিন বামপন্থী দলগুলো নতুন করে বিক্ষোভে নামার ডাক দেয়। 'গ্রীক কমিউনিস্ট পার্টি' সোমবার এথেন্সে গণসমাবেশ ডাকে। অন্যদিকে, স্যোশালিস্ট বিরোধীদল পিএএসওকে বলে, "গ্রীকদের উচিত সরকারের নিন্দা জানানো। আমাদেরকে একযোগে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে সরকারের নীতির জবাব দিতে হবে।" পেনশন পদ্ধতি ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আগামী বুধবার দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। এথেন্স ও থেসালোনিকি অবরুদ্ধ হয়ে পড়েছে বলে সোমবার জানায় ডেইলি 'ইলেফথেরোস টাইপোস' পত্রিকা। অন্যদিকে, অ্যাপোগেভমাতিনি পত্রিকা 'ভীতিকর ৪৮ ঘন্টা' শীর্ষক শিরোনাম দিয়েছে। গ্রীসের স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, "সবারই প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে তাতে যেন জনগণের জানমালের ক্ষতি না হয়।" শনিবার কিশোর নিহতের প্রতিবাদে ক্রিটি ও করফু দ্বীপ শহরেও বিক্ষোভ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রোকোপিস পাভলোপৌলোস। তবে প্রধানমন্ত্রী কোস্টাস কারাম্যানলিস তা প্রত্যাখান করেছেন। পাভলোপৌলোস এক বিবৃতিতে বলেন, "সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ঘটনার জন্য বিশেষ করে কিশোরের মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।" তিনি আরও বলেন, "এ ঘটনার তদন্ত শুরু হয়েছে... এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সর্বপোরি, এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।" পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ১৯৮৫ সালের পর গ্রীসে পুলিশের গুলিতে অল্পবয়স্ক ছেলে নিহতের ঘটনা এটিই প্রথম। উলে