২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য বিদ্রোহী গ্র"প থাকলে আলোচনায় বসবে না পূর্ব কঙ্গোর ব্রিদ্রোহীরা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে জাতিসংঘের মধ্যস্থতায় কঙ্গোর শান্তি আলোচনায় সরকার সকল বিদ্রোহী গ্র"পকে দাওয়াত করায় অসন্তোষ প্রকাশ করেছে পূর্ব অঞ্চলের বিদ্রোহীরা। সোমবার তারা জানিয়েছে, অন্য বিদ্রোহী গ্র"পের সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নাইরোবি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার রাজধানী নাইরোবিতে জাতিসংঘের মধ্যস্থতায় কঙ্গোর শান্তি আলোচনায় সরকার সকল বিদ্রোহী গ্র"পকে দাওয়াত করায় অসন্তোষ প্রকাশ করেছে পূর্ব অঞ্চলের বিদ্রোহীরা। সোমবার তারা জানিয়েছে, অন্য বিদ্রোহী গ্র"পের সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি নয়। কঙ্গোর নর্থ কিভু প্রদেশে সংঘাত বন্ধের লক্ষ্যে নাইরোবিতে চলতি সপ্তাহে শান্তিআলোচনা শুরু হবে। আলোচনায় যোগ দিতে ২০টির বেশি বিদ্রোহী গ্র"পকে আমন্ত্রণ জানিয়েছে কঙ্গো সরকার। তবে আলোচনায় যোগ দিতে নাইরোবিতে পৌঁছা জেনারেল ল্যঁরা নকুন্দার ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ডিফেন্স অব দ্য পিপল-এর (সিএনডিপি) প্রতিনিধিরা জানিয়েছে, সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্যই তারা কেনিয়া এসেছে। সকলের সঙ্গে আলোচনা অসম্ভব। সিএনডিপি'র পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রেন আবানদি বলেন, "অন্য ২০টি বিদ্রোহী গ্র"পের সঙ্গে আমরা আলেচনায় বসব না। তার থেকে বরং আমরা ঘরেই থাকব। মিছেমিছি আমরা আলোচনায় যোগ দিতে কেনিয়া আসেনি।" তিনি আরও বলেন, "সরকার চাইলে মাই মাই (সরকারপন্থি) বা অন্য যে কোনো গ্র"পের সঙ্গে আলোচনা করতে পারে এবং তা নাইরোবি, কিনশাসা বা নিউ ইয়র্কেও হতে পারে। তবে আমরা সেখানে থাকব না।" কঙ্গো সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নিয়োজিত শান্তিদূত ওবাসানজো রুয়ান্ডা গত মাসে নকুন্দার সঙ্গে বৈঠক করেন। এ সময় শান্তি আলোচনায় বসতে রাজি হন নকুন্দা। তবে তিনি সরকারের সঙ্গে সরাসরি আলোচনা দাবি করেন। কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ নকুন্দার নেতৃত্বাধীন টুটসি বিদ্রোহীরা কঙ্গোর সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.