নয়াদিল্লি, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল কংগ্রেস ভালো ফল করেছে। অর্থনৈতিক মন্দা এবং মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মুখে রাজনৈতিক বিপর্যয়ের আশঙ্কা কাটিয়ে দুটো রাজ্য বিধানসভায় জয় পেতে চলেছে কংগ্রেস। তৃতীয় আরও একটি রাজ্যেও কংগ্রেস এগিয়ে আছে।
৫ টি রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিশেষ করে মধ্য ও পশ্চিম ভারতে। চূড়ান্ত গণনা শেষ হওয়ার কথা সোমবার রাতে। ফলে নির্বাচনের ফল উল্টে যাওয়ারও সম্ভাবনা আছে। এ নির্বাচনের পর ২০০৯ সালের শুরুতে ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজধানী দিল্লি-- এই চার রাজ্য নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিরোধীদল বিজেপি'র সরাসরি লড়াই হবে।
টেলিভিশনে প্রচারিত নির্বাচনের আগাম ফলাফলে দেখা গেছে, কংগ্রেস রাজস্থানে সরকার গড়ার মতো অবস্থানে রয়েছে। দিল্লিতেও এগিয়ে আছে কংগ্রেস। মিজোরামেও কংগ্রেস জয়ের পথে। সেখানে একটি আঞ্চলিক দলের সঙ্গে লড়ছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি জিতেছে মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়েও তারা ক্ষমতায় ফিরছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণায় কংগ্রেসই বড় ধরনের জয় পাবে বলে মনে করা হচ্ছে। দুর্বল নেতৃত্ব এবং মুদ্রাস্ফীতির কারণে কংগ্রেস গত বছর নির্বাচনে পরাজয়ের মুখে পড়ে। এবার কংগ্রেসের জয়ে ধাক্কা খাবে বিজেপি। 'বিজেপির জন্য এটি বাস্তবতার পরীক্ষা।" বলেছেন, রাজনীতি বিশ্লেষক স্বপন দাশগুপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24