২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ৭২ শতাংশ তালেবানদের দখলে

আফগানিস্তানের ৭২ শতাংশ এলাকা জুড়ে আছে তালেবানরা। গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল কাউন্সিল অন সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট' (আইসিওএস) সোমবার একথা বলেছে। তবে ন্যাটো বলছে, এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। আর দেশের অধিকাংশ তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকাটাও সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

কাবুল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের ৭২ শতাংশ এলাকা জুড়ে আছে তালেবানরা। গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল কাউন্সিল অন সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট' (আইসিওএস) সোমবার একথা বলেছে। তবে ন্যাটো বলছে, এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। আর দেশের অধিকাংশ তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকাটাও সম্ভব নয়। আফগানিস্তানে জঙ্গি তৎপরতা দমনে পশ্চিমা-বাহিনী ও উন্নয়ন প্রচেষ্টার ওপর কয়েক দফা সমালোচনামূলক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইসিওএস ওই তথ্য দিয়েছে। গত বছর আফগানিস্তানে তালেবান জঙ্গি তৎপরতা এবং বোমা হামলার ঘটনা বেড়েছে। বিশ্লেষকরা এ ব্যাপারে একমত। যুক্তরাষ্ট্র এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই যুদ্ধকৌশল পূনর্বিবেচনা করে দেখতে শুরু করেছে। আইসেওএস তাদের প্রতিবেদনে বলেছে, বর্তমানে তালেবানদের সক্রিয় উপস্থিতি রয়েছে আফগানিস্তানের ৭২ শতাংশ এলাকায়। গত বছর এই পরিসংখ্যান ছিল ৫৪ শতাংশ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইসিওএস এর প্রতিবেদনে সাধারনত আফগান জনগণের সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ ঘটে থাকে বলে তাদের প্রতিবেদনকে নির্ভুল বলা যায় না। ন্যাটোর মুখপাত্র জেমস এপ্পাথুরাইও বলেছেন, এই প্রতিবেদনে যা বলা হয়েছে তা আদৌ বিশ্বাসযোগ্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪০ ঘ.