২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুম্বাই হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে গত মাসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। লস্কর-ই তৈয়্যবার শিবিরে রোববার ঝটিকা অভিযান চালিয়ে ওই দলের নেতৃস্থানীয় সদস্য জাকি-উর-রেহমান লাখভিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে জাকি-উরের নাম শোনা যাচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

মুজাফফরাবাদ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে গত মাসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। লস্কর-ই তৈয়্যবার শিবিরে রোববার ঝটিকা অভিযান চালিয়ে ওই দলের নেতৃস্থানীয় সদস্য জাকি-উর-রেহমান লাখভিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে জাকি-উরের নাম শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাত উদ দোয়া পার্টির ওই কর্মকর্তা জানান, পাক-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের উপকণ্ঠে লস্কর-ই-তৈয়্যবার শিবিরে অভিযান চালিয়ে জাকি-উর-রেহমান লাখভিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম জানানো হয়নি। এছাড়া অভিযানের বিষয়টি এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। এছাড়া ব্রিটেনের টাইমস পত্রিকাও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার তাদের ওয়েবসাইটে লাখভির গ্রেপ্তারের খবর জানিয়েছে। তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। কেননা গোপনে কাউকে গ্রেপ্তার করে আবার গোপনেই তাকে ছেড়ে দেয়া হতে পারে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, জাকি-উর-রেহমান-লাখভি লস্কর-ই-তৈয়্যবার অভিযান পরিচালনাকারী প্রধানদের অন্যতম। মুম্বাই হামলা পরিকল্পনার হোতা হিসাবে তার নামই বলেছে ভারতে ধরা পড়া বন্দুকধারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৮৪৫ ঘ.