২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস ফিলিস্তিনিদের হজে যেতে বাধা দিয়েছে: আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার অভিযোগ করেছেন, হাজার হাজার ফিলিস্তিনিকে এ বছর হজে যেতে বাধা দিয়েছে হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মক্কা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার অভিযোগ করেছেন, হাজার হাজার ফিলিস্তিনিকে এ বছর হজে যেতে বাধা দিয়েছে হামাস। হজ পালনকালে মক্কায় সাংবাদিকদের আব্বাস বলেন, "ফিলিস্তিনের ইতিহাসে এই প্রথমবারের মতো হজে যেতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এটা খুবই দূঃখজনক" তিনি আরো বলেন, "এমনকি ইসরায়েলও কখনো হজযাত্রীদের বাধা দেয়নি।" তবে এ বছর যাদের হজে যেতে বাধা দেওয়া হয়েছে আগামী বছর তাদের অগ্রাধিকারভিত্তিতে হজে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। হজের জন্য গাজা উপত্যকা হয়ে মিশরের উপর দিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রার সময় গাজা ক্রসিংয়ে হজযাত্রীদের আটকে দেওয়া হয়। গাজার নিয়ন্ত্রণকারী হামাস এবং তাদের প্রতিপক্ষ ফাতাহ এ জন্য অবশ্য একে অপরকে দোষারোপ করেছে। সৌদি আরবও এই অভিযোগের সঙ্গে জড়িত আছে। যে সমস্ত ফিলিস্তিনি আব্বাস প্রশাসনের মাধ্যমে রেজিস্টেশন করেছিল সৌদি আরব কেবল তাদেরই ভিসা দিয়েছে। তিন হাজার মসুল্লিকে ভিসা দেওয়ার জন্য সৌদি সরকারের কাছে আবেদন করেছিল হামাস। এরপর হামাস জানায়, সৌদি সরকার তাদের দাবি না রাখলে কাউকে গাজা থেকে হজে যেতে দেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.