২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাত ময়দানে সমবেত ২০ লাখ পূণ্যার্থী

লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক- 'হাজির, হে আল্লাহ হাজির, আপনার মহান দরবারে হাজির'। আরাফাত ময়দানে জড়ো হয়ে রোববার এভাবেই আল্লাহর নৈকট্য প্রার্থনা করলেন বিভিন্ন দেশের ২০ লাখেরও বেশি মুসলমান। ইসলামের অন্যতম স্তম্ভ হজের প্রথম পর্ব ছিল এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

আরাফাত, সৌদী আরব, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক- 'হাজির, হে আল্লাহ হাজির, আপনার মহান দরবারে হাজির'। আরাফাত ময়দানে জড়ো হয়ে রোববার এভাবেই আল্লাহর নৈকট্য প্রার্থনা করলেন বিভিন্ন দেশের ২০ লাখেরও বেশি মুসলমান। ইসলামের অন্যতম স্তম্ভ হজের প্রথম পর্ব ছিল এদিন। প্রতিবছর জিলহজ মাসের ৭ তারিখে শুরু হয় হজ পর্ব। হজের প্রথম দিনে গত শনিবার মিনাতে উপস্থিত হন হাজীরা। সেখানে রাত কাটিয়ে রোববার ভোরে যান মক্কার পূর্ব দিকে নবী মুহাম্মদ (সাঃ) এর বিদায় হজের ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে। জোহরের নামাজের জামাতের আগে আরাফাত ময়দানে বিশে^র সবচেয়ে বড় মসজিদ মসজিদে নামিরাহর মিনারে দাঁড়িয়ে কাবাগৃহের রক্ষক সৌদি আরবের বাদশাহ বা তার মনোনীত ইমাম হজের খুতবা পড়েন। খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে 'কসর' নামাজ আদায় করেন হাজীরা। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থানের পর মোজদালেফার উদ্দেশে রওনা হওয়ার নিয়ম। মিশর থেকে হজে আসা রাওয়া মোহাম্মদ বলেন, "এ অভিজ্ঞতা অভূতপূর্ব। শৈশব থেকে যতো জায়গা দেখেছি তার কোনোটির সঙ্গেই একে মেলানো যাবে না।" একই দেশের প্রকৌশলী ওমর সালাহ (৩৮) আরাফাতের ময়দানে এসেছেন পায়ে হেঁটে। তিনি বলেন, "আমি সেই কয়েক লাখ মুসলমানের একজন যে এবছর হজ পালন করছে। আমি সৌভাগ্যবান। এটি আমার জন্য আল্লাহর পুরস্কার।" আরাফাতের ময়দানে হাজীরা সমগ্র বিশ্ব ও মানবজাতির হয়ে আল্লাহর রহমত প্রার্থনা করেন। মরুময় মুজদালেফা উপত্যকায় খোলা আকাশের নিচে ইবাদত-বন্দেগির মাধ্যমে রোববার রাত কাটিয়ে সোমবার ভোরে শুরু হবে হজের তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা। মুজদালেফা থেকে ৪৯টি ছোট আকারের পাথর সংগ্রহ করে সোমবার সকালে মিনায় ফিরবেন মুসল্লীরা। সেখানে শয়তানের তিনটি প্রতীকী প্রতিকৃতিতে সেই পাথর ছুঁড়ে মারবেন তারা। এরপর পশু কোরবানী দিয়ে, চুল কামিয়ে গোসল শেষে স্বাভাবিক পোশাক পরবেন হাজীরা। ১০ই জিলহজ মঙ্গলবার হজের চতুর্থ দিনে মক্কায় গিয়ে কা'বা শরীফ তওয়াফ করবেন মুসল্লিরা। ১১ই জিলহজ মিনায় অবস্থান করবেন। এখানেও শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগে মক্কায় ফিরবেন। মক্কা থেকে বিদায় নেওয়ার আগে কাবা শরীফে তওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। নির্বিঘে