২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্যদের হত্যার চরম প্রতিশোধ নেবে ইরান: কর্মকর্তা

ইরান শনিবার জানিয়েছে, ১৬ পুলিশ সদস্যকে অপহরণ করে হত্যাকারী ইসলামি সুন্নি ব্রিদ্রোহী গ্র"পটির 'দাত ভাঙা' জবাব দেওয়া হবে। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গত বৃহস্পতিবার জানায়, অপহৃত সকল পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

তেহরান, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান শনিবার জানিয়েছে, ১৬ পুলিশ সদস্যকে অপহরণ করে হত্যাকারী ইসলামি সুন্নি ব্রিদ্রোহী গ্র"পটির 'দাত ভাঙা' জবাব দেওয়া হবে। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গত বৃহস্পতিবার জানায়, অপহৃত সকল পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। সিচতান-বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী সারাভান শহরের একটি তল্লাশি কেন্দ্র থেকে ছয় মাস আগে ১৬ পুলিশকে অপহরণ করা হয়েছিল। ইরানের ক্ষমতাসীন শিয়াপন্থি সরকার জানিয়েছে, অপহরণকারী 'জুনদুল্লাহ'র (আল্লাহ'র সেনা) সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে। পুলিশ সদস্যদের মুক্তির বিনিময়ে সুন্নি বিদ্রোহী গ্র"পটি তাদের ২০০ বন্দিকে মুক্তির দাবি জানিয়েছিল। রাষ্ট্রীয় রেডিওকে প্রসিকিউটর জেনারেল কোরবান-আলি দোরি-নাজাফাবাদী বলেন, "সীমান্ত এলাকার ওই বিদ্রোহী গ্র"পটিকে আমরা চরম এবং দাত ভাঙা জবাব দেব।" তবে তাদের বিরুদ্ধে ইরান কী ব্যবস্থা নেবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সিচতান-বেলুচিস্তান প্রদেশের পার্লামেন্ট সদস্য আবদুলআজিজ জামসিদ-জেহি জানিয়েছেন, পুলিশ সদস্যদের মৃতদেহ পাওয়া গেছে। তবে মৃতদেহের সংখ্যা ১৬ নয় ১৪ বলে তিনি জানান। তিনি বলেন, "কর্মকর্তারা মৃতদেহ সনাক্ত করার চেষ্টা করছেন এবং কখন তাদের হত্যা করা হয়েছে এটা এখনো পরিষ্কার নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪০ ঘ.