২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিকে তেজী করতে জোর পদক্ষেপের ঘোষণা ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা দেশে কমপক্ষে ২৫ লাখ নতুন চাকরি সৃষ্টির পরিকল্পনার কথা বলেছেন শনিবার। সরকারি খাতে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ এবং ১৯৫০ দশকের পর অবকাঠামো খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা দেশে কমপক্ষে ২৫ লাখ নতুন চাকরি সৃষ্টির পরিকল্পনার কথা বলেছেন শনিবার। সরকারি খাতে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ এবং ১৯৫০ দশকের পর অবকাঠামো খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করারও ঘোষণা দিয়েছেন তিনি। দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের প্রবেশের সর্বাত্মক চেষ্টা চালানোর পাশাপাশি সারাদেশের স্কুলভবনগুলো আধুনিকায়ন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ওবামা। মার্কিন চাকরিদাতারা শুধু নভেম্বর মাসেই ৫ লাখ ৩৩ হাজার কর্মী ছাঁটাই করেছে - এই ভয়াবহ সরকারী তথ্য প্রকাশের একদিন পর ওবামা তার এই পরিকল্পনার কথা জানালেন। ডেমোক্র্যাট দলের সাপ্তাহিক রেডিও ভাষণে ওবামা বলেন, "আমাদের কাজ করতে এবং সেটা এখুনি।" "আমরা প্রথমে সরকারি অফিসগুলোতে জ্বালানি সাশ্রয়ের ব্যাপক উদ্যোগ নেব। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি বিল দেয় আমাদের সরকার।" ওবামা বলেন, ফেডারেল ভবনগুলোতে ঘর গরম রাখার পুরোনো ব্যবস্থা বদলে ফেলে এবং বিদ্যুৎসাশ্রয়ী বাতি লাগিয়ে করদাতাদের কোটি কোটি ডলার বাঁচানো সম্ভব। এতে নতুন চাকরিও সৃষ্টি হবে। " ১৯৫০ দশকে গড়ে তোলা ফেডারেল মহাসড়ক ব্যবস্থার উন্নয়নে একক বৃহত্তম বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছি তার ফলেও লাখ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে।" ওবামা জানান, তাদের পরিকল্পনা হচ্ছে, কোন রাজ্য দ্রুততার সঙ্গে সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করতে না পারলে কেন্দ্রীয় সরকারের প্রদত্ত অর্থ পাবে না। "আমরা খুবই সহজ নিয়ম করছি- অর্থ কাজে লাগান নতুন ফেরত দিন।" - বলেন ওবামা। " তথ্যপ্রযুক্তির মহাসড়ক ঢেলে সাজাব আমরা। যুক্তরাষ্ট্র ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের ১৫তম এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।" আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে প্রবেশ করতে যাওয়া ওবামা জানান, তিনি আরও বেশি স্কুল ও লাইব্রেরিকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে চান। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্কও গড়ে তুলতে চান যাতে প্রতিটি ডাক্তারের অফিস ও হাসপাতাল সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়। এতে মেডিকেল রেকর্ডগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষিত থাকবে বলে একদিকে যেমন লাল ফিতার দৌরাত্ম্য কমবে, অন্যদিকে চিকিৎসায় ভুলভ্রান্তিও কমে আসবে বলে মন্তব্য করেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৭ ঘ.