নয়াদিল্লি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সরকার পেট্রলের দাম ১০ শতাংশ এবং ও ডিজেলের দাম প্রায় ৬ শতাংশ কমিয়েছে। তেলমন্ত্রী মুরলি দেওরা শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন। গত বছরের ফেব্র"য়ারির পর এই প্রথম তেলের দাম কমাল ভারত।
পেট্রলের বর্তমান দর প্রতি লিটার ৫০ দশমিক ৬ রুপি (১ দশমিক ০২ ডলার) থেকে ৫ রুপি কমানো হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম ৩৫ দশমিক ৮৬ রুপি থেকে ২ রুপি কমানো হয়েছে বলে জানিয়েছেন দেওরা।
আন্তর্জাতিক বাজারে দাম কমে আসায় ভারতও আশেপাশের দেশগুলোর মতো তেলের দাম কমানোর এ উদ্যোগ নিল। শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার বছরের মধ্যে সবচেয়ে কমে ৪৪ ডলারের নিচে নেমে এসেছে। চার মাস আগে জুলাইয়ে তেলের দাম ব্যারেল প্রতি ১৪৭ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
ভারতের তেল মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, মালয়েশিয়া, ভিয়েতনাম ও প্রতিবেশি পাকিস্তানের পথ ধরে ভারতও তেলের দাম কমাচ্ছে।
গত মাসে ভারতের তেলমন্ত্রী মুরলি দেওরা বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই তেলের দাম কমানোর চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৩৪৯ ঘ.
bdnews24