নয়াদিল্লি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালের দিকে গুলির মতো শব্দ হলে নিরাপত্তাবাহিনীর ছুটাছুটি শুরু হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে অবস্থান করা যাত্রী ও কর্মীদের মধ্যে। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ভারতের টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, শব্দটি শোনা মাত্রই পুলিশ ও কমান্ডোরা বিমানবন্দরের আশপাশের এলাকা বন্ধ করে দিয়ে তল্লাশি শুরু করে। এরইমধ্যে একটি স্পোর্টস কার দ্রুত বেরিয়ে যায়। গাড়িতে আরোহী ছিল মাত্র একজন। পুলিশ গাড়িটিকে ধাওয়া দিলেও ধরতে ব্যর্থ হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গত সপ্তাহে মুম্বাইয়ে জঙ্গিদের হামলায় রক্তক্ষয়ী ঘটনার পর ভারতের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ই-মেইলে হুমকি পাওয়ার পর বৃহস্পতিবার দিল্লিসহ তিনটি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৪ ঘ.
bdnews24