২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান মুলেনের

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বুধবার ইসলামাবাদ সফরকালে মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গি গ্রপগুলোর যোগসূত্র খতিয়ে দেখা এবং জঙ্গিদের বিরুদ্ধে আরও ব্যাপক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 06:21 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বুধবার ইসলামাবাদ সফরকালে মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গি গ্রপগুলোর যোগসূত্র খতিয়ে দেখা এবং জঙ্গিদের বিরুদ্ধে আরও ব্যাপক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

মুম্বাই হামলা নিয়ে পাক-ভারত উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা নিতেই বুধবার এ অঞ্চল সফরে আসেন মুলেন।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মুলেন মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক দলগুলোর জড়িত থাকার সম্ভাবনা সক্রিয়ভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তাছাড়া, স