২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে 'কেমিক্যাল আলি'র দ্বিতীয় দফায় মৃত্যুদণ্ড

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চাচাতো ভাই 'কেমিক্যাল আলি' নামে সমধিক পরিচিত আলি হাসান-আল মাজিদকে দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় শিয়া বিপ্লব দমনের দায়ে মঙ্গলবার ইরাকি আদালত এ রায় দেয় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

বাগদাদ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চাচাতো ভাই 'কেমিক্যাল আলি' নামে সমধিক পরিচিত আলি হাসান-আল মাজিদকে দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় শিয়া বিপ্লব দমনের দায়ে মঙ্গলবার ইরাকি আদালত এ রায় দেয় । ১৯৮০'র দশকে ইরাকে কুর্দি হত্যাযজ্ঞে ভূমিকা থাকার দায়ে গত বছর কেমিক্যাল আলিকে প্রথম মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে আইনি জটিলতার কারণে সেই রায় এখনও কার্যকর হয়নি। কুর্দিদের দমনে বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে সাদ্দামের বিরোধীরা মাজিদের নাম দেন কেমিক্যাল আলি। মঙ্গলবারের রায়ে বিচারক মোহাম্মদ আল উরাইবি বাথ পার্টির সাবেক শীর্ষ কর্মকর্তা আবদুল ঘানি আবদুল গফুরকেও ফাঁসিতে ঝুলিয়ে মত্যৃদণ্ড কার্যকরের রায় দেন। দেশের দক্ষিণাঞ্চলে শিয়া বিদ্রোহীদের ওপর দমন-পীড়নের জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ২০০৬ সালের ডিসেম্বরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৮২ সালে একটি আততায়ী হামলার ষড়যন্ত্রের পর ১৪৮ জন শিয়া নাগরিককে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.