২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় তদন্ত সংস্থা গঠনের ঘোষণা দিলেন মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রোববার বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে তার সরকার একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আকাশ ও জলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দেশের বিভিন্ন প্রান্তেবিশেষ বাহিনী এনএসজি-র চারটি শাখা করা হবে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

নিউ দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রোববার বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে তার সরকার একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আকাশ ও জলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দেশের বিভিন্ন প্রান্তেবিশেষ বাহিনী এনএসজি-র চারটি শাখা করা হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটির নাম হবে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় মনমোহন বলেন, "আমাদের শত্র" ও সন্ত্রাসীদের জেনে রাখা উচিৎ, তাদের এই বর্বর কর্মকাণ্ড আমাদের বিভক্ত করবে না বরং আরও ঐক্যবদ্ধ করবে।" মুম্বাই হামলাকে আগের হামলাগুলো থেকে আলাদা উল্লেখ করে মনমোহন বলেন, "এই ধরনের হুমকি ও জাতীয় বিপর্যয়ের মুখে আমাদের সকলের উচিৎ দলীয় সংকীর্ণ মনোভাব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।" তিনি আরও বলেন, "এই ধরনের সংকটের মুখে আমাদের সকলকে জাতীয় স্বার্থে একযোগে কাজ করতে হবে।" সন্ত্রাসী হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছা প্রয়োজন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২২৩০ ঘ.