২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে মনমোহন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী পালনিয়াপ্পন চিদাম্বরমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

নিউ দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী পালনিয়াপ্পন চিদাম্বরমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল রোববার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সরকার জানিয়েছে, পাতিলের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন । সরকারি বিবৃতিতে বলা হয়, "প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে পি চিদাম্বারমকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।" মুম্বাইয়ে গত বুধবারের সন্ত্রাসী হামলায় প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয় আরও প্রায় তিনশ'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২০ ঘ.