নিউ দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী পালনিয়াপ্পন চিদাম্বরম। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো রোববার এ খবর জানিয়েছে।
মুম্বাইয়ে গত বুধবারের সন্ত্রাসী হামলার পর শিবরাজ পাতিল রোববার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মনমোহন তা গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে খবরে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয় আরও প্রায় তিনশ'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৫ ঘ.
bdnews24