নিউ দিল্লি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শনিবার বলেছেন, মুম্বাই বোমা হামলার সঙ্গে পাকিস্তানের কোনো গ্র"প বা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।
সিএনএন-আইবিএন টেলিভিশনকে জারদারি বলেন, "পাকিস্তানের যে কোনো অংশের কোনো গ্র"প বা ব্যক্তি মুম্বাই হামলার সঙ্গে জড়িত- এমন অভিযোগ যদি আমার কাছে আসে তাহলে দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি তড়িৎ ব্যবস্থা নেব।"
জঙ্গিরা গত বুধবার রাতে মুম্বাইয়ের বিখ্যাত তাজমহল ও ওবেরয়-ট্রাইডেন্ট হোটেলসহ ১০টি স্থাপনায় একযোগে হামলা চালায়। সর্বশেষ হিসাব অনুযায়ী জঙ্গিদের হামলা-হত্যা ও লড়াইয়ে মৃতের সংখ্যা ১৯৫ জনে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০২ ঘ.
bdnews24